• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় বিএনপি’র আহ্বায়কের স্বাক্ষর জাল করে কমিটি গঠনের অভিযোগ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় উপজেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি’র স্বাক্ষর ও সীল জাল করে ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনের অভিযোগ করেছেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার পাকেরহাটস্থ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক (১) মিজানুর রহমান চৌধুরী ও সদস্য আজিজার রহমান শাহ, মোহাম্মদ আলী সরকার, গোলাম কিবরিয়া জিহাদ, আবু বক্কর চৌধুরীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি বলেন, বিএনপি’র গঠনতন্ত্র অনুযায়ী গত ৬ ও ৭ অক্টোবর নিয়মতান্ত্রিক ভাবে ৬টি ইউনিয়নের আহবায়ক কমিটি করেছি কিন্তু অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি গত ৩০অক্টোবর বিকেলে আমার নাম ব্যবহার করে এবং স্বাক্ষর জালিয়াতি করে উপজেলার ৬টি ইউনিয়নের আহবায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আর যারা আমার স্বাক্ষর জালিয়াতি করে ৬টি ইউনিয়নে আহবায়ক কমিটি ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

তিনি আরো বলেন, ১৯৮০ সাল থেকে আজ অবধি সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছি আর গত ৬ ও ৭ অক্টোবর যে কমিটি গঠন ও প্রকাশ করা হয়েছে সেগুলো সঠিক তাই গুজবে কান না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ