• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মানববন্ধনে বক্তারা: কর্মহীন তিস্তাপাড়ের মানুষ কর্মসংস্থান চায়

সিসি নিউজ, ১ নভেম্বর ।। তিস্তা নদী ব্যবস্থাপনায় সরকারের গৃহিত মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষদের পূনর্বাসন, তিস্তা তীরবর্তী কর্মহীনদের জন্য প্রস্তাবিত অর্থনৈতিক জোন ও শিল্পকারখানায় কর্মসংস্থানের দাবি জানিয়েছে তিস্তাপাড়ের মানুষ।
আজ রোববার সকাল ১১টায় তিস্তা নদীর সুরক্ষা নিশ্চিত করা, ভাঙন ও বন্যা রোধের দাবিতে নীলফামারীর ডিমলায় তিস্তারপাড়ে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। এ মানববন্ধনের আয়োজন করে ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’ নামে একটি সংগঠন।
এতে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের নীলফামারী জেলা কমিটির আহবায়ক মোজাফ্ফর ইসলাম, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন, ওয়াকার্স পাটির নেতা রুহুল আলম, ইউপি সদস্য তফেল উদ্দিন প্রমুখ।
তিস্তা নদীর প্রবেশ মুখ বাংলাদেশের নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই জিরো পয়েন্ট থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর ঘাট পর্যন্ত ২৩০ কিলোমিটার মানববন্ধন কর্মসূচী পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ