• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: “মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান” এই স্লোগানে দিনাজপুরের খানসামায় পালিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০।

দিবসটি উপলক্ষ্যে রবিবার (১নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে শতাধিক যুবকের মাঝে গাছের চারা ও দুটি সংগঠনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন ও রায়হান আলী এবং যুব সংগঠনের সদস্যবৃন্দ।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, দক্ষ যুবকরাই পারে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে। সেই লক্ষ্যে যুবদের কর্মসংস্থান সৃষ্টি ও প্রশিক্ষিত করতে সরকার সবসময় কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ