• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রেলওয়ে পোষ্য সোসাইটির উদ্যোগে মাস্ক ও খাবার বিতরণ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে পোষ্য সোসাইটি জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার রেলওয়ে কারখানা চত্বরে ওই কারখানায় কর্মরত শ্রমিকদের মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় তত্বাবধায়ক (কারখানা) জয়দুল ইসলাম ও সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্ম ব্যবস্থাপক হাসানুজ্জামান। একই দিন স্টেশন এলাকায় শতাধিক দরিদ্র ও অসহায় লোকের মাঝে খবার তুলে দেওয়া হয় । বিতরণ কার্যক্রম শেষে স্টেশন সংলগ্ন ফ্রি আমিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সৈয়দপুর রেলওয়ে জেলা কমিটির সভাপতি শামীম মাহমুদ লিমন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ১ম মহিলা টিটি ও বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোছা: টুনি, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন বাবু, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রিতা বানু, অন্যান্যদের মাঝে উপিস্থিত সৈয়দপুর কলেজের সাবেক ভিপি আব্দুস সবুর আলম, ছাত্র লীগ সৈয়দপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি শেখ সোহাগ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ