• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দিনেদুপুরে বিকাশ এজেন্টে চুরি

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্যে দিনের বেলায় ব্যস্ততম সড়কে বিকাশ দোকানের ক্যাশের তালা ভেঙে দুই লাখ ৬৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর দেড়টায় শহরের বঙ্গবন্ধু সড়কস্থ চাঁন্দা ট্রান্সপোর্ট সংলগ্ন রাহাত টেলিকম নামের বিকাশ এজেন্টের দোকানে এ ঘটনা ঘটে।

দোকান মালিক শাহিদ রেজা বলেন, দুপুরে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাই। পরে এসে দেখি আমার দোকানের ক্যাশের তালা ভাঙা। দেখতে পাই ক্যাশে রাখা দুই লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়েছে। এ ব্যাপারে থানায় জানানো হলে এসআই সাহিদুর রহমান এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা) সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ