• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সিসি নিউজ।। মরিশাসে বাস দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পোর্ট লুইসে বাসে করে কোম্পনিতে যাওয়ার সময় হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও আটজন আহত হয়েছেন।

নিহতরা হলেন-ফারুক ইসলাম, সঞ্জয় দাস, রকিব মোল্লা এবং আবদুর রাজ্জাক। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মরিশাসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রোজিনা আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রদূত রেজিনা আহমেদ জানান, প্রায় ৫০ জন বাংলাদেশি শ্রমিক নিয়ে বাসটি কোম্পানি কার্যালয়ের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই তিনজন এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত আটজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। ১০ জনের মতো প্রাথমিক চিকিৎসা নিয়ে ডরমিটরিতে ফেরত গেছেন এবং বাকিরা অক্ষত আছেন।

রাষ্ট্রদূত জানান, তিনি হাসাপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া মরিশাসের শ্রম মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি বৈঠক হয়েছে। বৈঠকে সরকারের একাধিক কর্মকর্তার পাশাপাশি সংশ্নিষ্ট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখন তাদের প্রধান দায়িত্ব হচ্ছে মরদেহগুলো দেশে ফেরত পাঠানো। একই সঙ্গে মৃতদের ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। মরিশাসে প্রায় ২৫ হাজার বাংলাদেশি কাজ করেন। সে দেশে এ ধরনের দুর্ঘটনা বিরল বলেও জানান রাষ্ট্রদূত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ