• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

নীলফামারী প্রতিনিধি। জাতীয় সমবায় দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও চারটি সফল সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে(৭নভেম্বর) জেলা শিল্পকলা অডিটোরিয়ামে এই কর্মসুচীর আয়োজন জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ।
ভার্চুয়াল মাধ্যমে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শ্লোগানে অনুষ্ঠিত সমবায় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন নীলফামারী সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড এর সভাপতি প্রকৌশলী সফিকুল আলম ডাবলু।
বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) রুহুল আমিন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ বক্তব্য দেন।
অন্যান্যের মধ্যে সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ, সদর উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান অধ্যক্ষ শহিদুল ইসলাম, সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির সভাপতি শারমীন আকতার, মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি গ্যাদন দাস বক্তব্য দেন এতে।
জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মিজানুর রহমান ও জাকিয়া ফারহানার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা আব্দুস সবুর।
জেলা সমবায় কর্মকর্তা আব্দুস সবুর জানান, সফল সমবায় সমিতি হিসেবে সিংদই ছাড়ার পাড় মৎস্যজীবী সমবায় সমিতি, অঙ্গিকার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি ও নীলফামারী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নুর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে গুরুত্ব দিয়েছিলেন দেশের সার্বিক উন্নয়নের জন্য।
কারণ সমবায়ের মাধ্যমে ব্যক্তির নিজের সমাজের এবং রাষ্ট্রের উন্নয়নে ভুমিকা রাখে।
তিনি সমবায় আন্দোলন জোড়দার করণে গ্রামে গ্রামে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও দিয়ে সমবায় সমিতি গঠন করে উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
একই অনুষ্ঠানে সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির সফল তিন সদস্যকে পুরস্কৃত করেন অতিতিগণ।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ