• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে অগ্নিকান্ডে ১০ বসতঘর ভষ্মিভুত

সিসি নিউজ ।। নীলফামারীতে অগ্নিকান্ডে ১০টি বসতঘর ভষ্মিভুত হয়েছে। এ ছাড়া ভষ্মিভুত হয়েছে নগদ টাকা, আসবাবসহ অন্যান্য মালামাল।

শনিবার রাত আটটার দিকে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দালালের বাজার ছোট আলোকমারী গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, সেখানকার নারায়ন চন্দ্রের ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যে আশপাশ ছড়িয়ে পড়ে।

স্থানীয় চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান জানান, এখানে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন সবাই শ্রমিক মানুষ। দিন আগে দিন খায়। কেউ আবার ইপিজেড এ কাজ করেন। তারা সর্বস্ব হারিয়েছেন।

উত্তরা ইপিজেড ফায়ার স্টেশন এর সিনিয়র অফিসার বাদশাহ মাসুদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি তাৎক্ষনিক ভাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ