• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে পিতার ইটের আঘাতে পুত্র নিহত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে পারিবারিক কলহের জের ধরে পিতার ইটের আঘাতে খুন হয়েছে ছেলে)মো. সনু (৩২)। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১১ টায় শহরের গোলাহাট পুলিশ ফাঁড়ি এলাকায়। এ ঘটনায় পুলিশ পিতা মো. ভলুকে গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা যায়, ওইদিন নিহত সনু বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ কেটে ফেলে। এ নিয়ে পিতা ও তার তিন ভাইয়ের সঙ্গে ঝগড়া বাধে। এরই এক পর্যায়ে পিতা ভলু ইট দিয়ে সনুর মাথায় সজোরে আঘাত করে। এতে তার মাথা ফেটে গেলে সে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাজেদা বাদি হয়ে তার শ্বশুর ও তিন দেবর কোরবান আলী, সুরজ ও চাঁনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ