• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে পাঁচ’শ টাকার গড়মিলে প্রাণ গেলো স্ত্রীর, স্বামীসহ গ্রেফতার দুই

নীলফামারী প্রতিনিধি। টাকার হিসাব না মেলায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার রাতে নীলফামারীর কিশোরঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় স্বামী হাফিজুল ইসলাম ও চাচা শ্বশুড় নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কাঠ ব্যবসায়ী হাফিজুল ইসলাম তার টাকা জমা রাখতো স্ত্রী রিনা বেগমের কাছে। রবিবার রাতে স্ত্রীর কাছে টাকা নিয়ে হিসাবে ৫’শ টাকার গড়মিল পাওয়ায় ঝগড়া বাঁধে তাদের মধ্যে।
এক পর্যায়ে স্ত্রীর গলায় দড়ি পেঁচিয়ে হত্যার চেষ্টা করে।
স্থানীয়রা এ সময় এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসক রিনা বেগমকে মৃত বলে ঘোষনা করেন।
কিশোরগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) মফিজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
এ ঘটনায় রিনার বাবা এনামুল হক বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেফতারদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ