• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে স্বামীর লিঙ্গ কেটে দেয়ায় স্ত্রী গ্রেফতার, থানায় মামলা

সিসি নিউজ।। পারিবারিক কলহের জেরে ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। স্থানীয়রা গুরুতর আহত স্বামী নাসিম মিয়াকে (২৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোর ৫ টার সময় সৈয়দপুর শহরের উত্তরা আবাসনে। নাসিম  ওই আবাসনের হাফিজ মিয়ার পুত্র।

পুলিশ জানায়, উত্তরা ইপিজেডের নারী কর্মী এক সন্তানের জননী আবাসনের শরিফুল ইসলামের কন্যা রুমা খাতুন (২২) তার স্বামী নাসিমের সাথে মনোমালিন্য হয়। আজ ভোর রাতে এরই জের ধরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে দেয়। এ সময় নাসিমের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আহত নাসিমকে প্রথমে ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক নাসিমের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল  কলেজ হাসপাতালে প্রেরন করে।

এ ঘটনায় নাসিমের বড় বোন আবাসনবাসী মোছা. মুক্তা নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পুলিশ রুমা খাতুনকে গ্রেফতার করেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান সিসি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা শিকার করেছে রুমা খাতুন। আজ তাকে আদালতে প্রেরন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ