• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিল্পকলা একাডেমির পরিচালক হলেন আফসানা মিমি

সিসি ডেস্ক ।। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ পেয়েছেন নব্বই দশকের নন্দিত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার সকালে শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ১১ নভেম্বর আফসানা মিমিকে নিয়োগ দেয় সরকার।

একই সঙ্গে সৈয়দা মাহবুবা করিমকেও পরিচালক পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আফসানা মিমি ও সৈয়দা মাহবুবা করিমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তবে তারা কোন বিভাগের পরিচালক হবেন, সেটা এখনও নির্ধারণ করা হয়নি।

এদিকে দায়িত্ব পেয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আফসানা মিমি। তিনি বলেন, ‘নাটক করেই একটি জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিলাম। আমার সমস্ত ভাবনায় নাটকের উন্নয়ন। কাজেই এই নিয়োগে সরকারের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি ভীষণ খুশি।’

‘অনেক বড় দায়িত্ব। সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে পারি সেই চেষ্টা অবশ্যই করব। সবার সহযোগিতা চাই৷’

হুমায়ূন আহমেদ রচিত কালজয়ী নাটক ‘কোথাও কেউ নেই’ দিয়ে পরিচিতি লাভ করেন আফসানা মিমি। এরপর অসংখ্য নাটকে অভিনয় করেছেন। ‘চিত্রা নদীর পাড়ের’ মতো কালজয়ী সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

আফসানা মিমি মঞ্চ-টেলিভিশন ও সিনেমার অভিনয় শিল্পী হলেও গেল কয়েক বছর ধরে কেবল নাটক পরিচালনায়ই বেশি সময় দিচ্ছেন। একটার পর একটা ধারাবাহিক নাটক পরিচালনা করে দর্শকদের কাছ থেকে সাড়া পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ