• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে দাবী আদায়ে আন্দোলনে নেমেছেন প্রশাসনের কর্মচারীরা

নীলফামারী প্রতিনিধি। পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবীতে কালেক্টরেট সহকারী সমিতি কর্মবিরতি পালন শুরু করেছে নীলফামারীতে।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে দাফতরিক কাজ বন্ধ রেখে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কর্মসুচী পালন করছেন তারা।
এতে জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার(ভুমি) এর কার্যালয়ে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারীরা অংশগ্রহণ করছেন।
রবিবার দুপুরে কর্মসুচী চলাকালে দাবী বাস্তবায়ন সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি ইউছুব আলী।
সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সহ-সভাপতি আশরাফ আলী শাহ ফকির, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সুরঞ্জন কুমার রায়, প্রচার সম্পাদক ইকবাল হোসেন ও সহ-ক্রীড়া সম্পাদক ই¯্রাফিল আলম।
সংগঠনের সভাপতি ইউছুব আলী জানান, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের দাবী পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ।
এ নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করছি আমরা কিন্তু কোন ফল আসেনি। আবারো কর্মসুচী নিয়ে নেমেছি।
আন্দোলকারীরা জানান, ১৫ হতে ১৯ নভেম্বর, ২২ হতে ২৬ নভেম্বর ও ২৯ হতে ৩০ নভেম্বর সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ