• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুন

সিসি ডেস্ক ।। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। সদরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কীভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

তবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহ আল মামুন বলেন, ‘আদালতের কার্যক্রম শেষে হঠাৎ একটি বিকট শব্দ হয়। আমরা ধারণা করছি, বিদ্যুতের শটসার্কিট বা এসি বিস্ফোরণের ফলে এই আগুনের সূত্রপাত হতে পারে।

আদালতের এজলাসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, বিকাল ৪টা ৪০ মিনিটে আদালত চলাকালীন এজলাসের পেছন দিক থেকে কিছু ধোঁয়া আসছিল। এরপর বিচারক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বলেন, ‘দেখেন তো কীসের ধোঁয়া আসতেছে।’ এরপর দেখা যায় এজলাসের পেছনেই মামলার নথি রাখার স্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে কর্মকর্তারা ধারণা করছেন, এসি বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ