• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিবগঞ্জে ধানের ট্রলি উল্টে ৭ শ্রমিক নিহত

সিসি ডেস্ক ।। ধান বোঝাই ট্রলি উল্টে সাত শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় শ্রমিক। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিরোজপুর (সোনা মসজিদ) বারিকবাজার সড়কের ভাঙ্গা সাকোঁর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদের বালিয়াদিঘী গ্রামের নওসাদ আলীর ছেলে আবুল কাশেম, একই এলাকার ইমান আলীর ছেলে বাবু, তাজাকুল ও তার ছেলে মিঠুন, মো. কাবিলের ছেলে কায়েম, আমানুরের ছেলে শিশু, রেহমানের ছেলে আতাউর রহমান।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে নওগাঁ থেকে ধান কেটে ট্রলিতে করে সোনা মসজিদের বালিয়াদিঘী যাচ্ছিলেন শ্রমিকরা। পথে ভাঙ্গা সাকোঁর কাছে হঠাৎ ট্রলিটি উল্টে গেলে ঘটনাস্থলেই সাত শ্রমিক নিহত ও ছয়জন আহত হন।

এ ঘটনায় আহতদের মধ্যে হামিদুল হক (৪০), নুরুল ইসলাম (৫০) ও আহাদ আলীকে (৩৫) শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ পাঠানো হয়েছে।

হতাহতরা সবাই সোনা মসজিদের বালিয়াদিঘী গ্রামের ধানকাটা শ্রমিক বলে শিবগঞ্জ থানার এসআই আজিম জানান।

তিনি জানান, খবর পেয়ে প্রথমে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাদের সিদ্দীকের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ