• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিন মাসেই মিলবে অক্সফোর্ডের টিকা, দাম ১১৪৫ টাকা

সিসি ডেস্ক ।। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি কভিড টিকা ভারতে তিন মাসের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ টিকা প্রস্তুতকারক সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা। টিকা চালু হবে দু’দফায়- ফেব্রুয়ারি ও এপ্রিলে। প্রথমে টিকা দেওয়া হবে ভারতের স্বাস্থ্যকর্মী ও প্রবীণদের। সাধারণ মানুষের জন্য টিকা মিলবে এপ্রিল থেকে। বাংলাদেশ সিরাম থেকে টিকা কেনার জন্য চুক্তি করেছে। ভারত সরকার বলছে, তাদের টিকায় বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে।

শুক্রবার ভারতের দ্য হিন্দু পত্রিকা জানায়, ভারতে অক্সফোর্ডের কভিড টিকার দাম এক হাজার রুপির (১১৪৫ টাকা) মধ্যেই হবে। প্রাথমিকভাবে দেওয়া হবে জরুরি দুটি ডোজ। তবে পুনাওয়ালা জানিয়েছেন, সব কিছু নির্ভর করছে চূড়ান্ত পর্বের পরীক্ষার সাফল্য ও টিকা বানানোর সরকারি অনুমোদনের ওপর।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত এই টিকা তরুণদের মতোই প্রবীণদের ওপরও সমান কার্যকর বলে জানিয়েছেন গবেষকরা। তারা বলছেন, এতে কভিড-১৯ রোগে আক্রান্ত ৬০ থেকে ৭০ বছর বয়সী ব্যক্তিদের জীবন রক্ষার ক্ষেত্রে আশার আলো দেখা যাচ্ছে। চূড়ান্ত পরীক্ষা না হলেও সিরাম ইতোমধ্যেই অপফোর্ডের তৈরি টিকার ৪ কোটি ডোজ উৎপাদন করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটি ১০ কোটি ডোজ তৈরি করতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ