• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ঢাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে, নম্বর বণ্টনেও পরিবর্তন

সিসি নিউজ ।। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সব বিভাগীয় শহরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাবির ভর্তি কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে পরিবর্তন আনা হয়েছে ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনেও।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় ক, খ, গ, এবং ঘ এই চার ইউনিটে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী), ৪০ নম্বরের লিখিত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিটিংয়ে সর্বসম্মতিক্রমে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি গৃহীত হয়েছে। পরীক্ষা মোট ১০০ নম্বরের ওপর হবে তাও গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট অনুষদের ডিনরা ঠিক করবেন পরীক্ষার সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ