• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় স্কুলের দপ্তরীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামায় গাঁজা ব্যবসায়ী স্কুল দপ্তরী ও দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের দপ্তরী জসিম উদ্দীনকে (২৫) জমিদার নগর এলাকা থেকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি হোসেনপুর গ্রামের মহসীন আলীর ছেলে। এছাড়াও গোবিন্দপুর গ্রামের রজব আলীর ছেলে রেজাউল হক (২৫) কে ১২ পিস ইয়াবা ও পশ্চিম গোবিন্দপুর গ্রামের ফজর আলীর ছেলে জয়নাল আবেদীন মানিককে (২০) কে ১১ পিস ইয়াবা সহ খানসামা ঘাটপাড় থেকে আটক করা হয়।

ওসি খানসামা শেখ কামাল হোসেন বলেন, তাদের আটক করে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত উপজেলা গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ