• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর প্রেসক্লাবের নির্বাচনের তফসীল ঘোষণা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের দ্বি-বার্র্ষিক নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে আহবায়ক কমিটির সভায় এ তফসীল ঘোষণা করা হয়। প্রেস ক্লাবের আহবায়ক আলহাজ্ব মো. মকসুদ আলম স্বাক্ষরিত ঘোষিত নির্বাচনের তফশীল অনুযায়ী ২৬ নভেম্বর সন্ধ্যা ৭ টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর আগামী ২৮ নভেম্বর ভোটার তালিকায় নাম সংশোধন করা যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ ডিসেম্বর সন্ধ্যায় ৭ টায়। আগামী ৪ ও ৫ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সন্ধ্যায় ৬ টা থেকে ৯ টা পর্যন্ত মনোনয়নপত্র সরবরাহ করা হবে। মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা আগামী ৮ ডিসেম্বর সন্ধ্যায় ৬ টা থেকে ৯ টা পর্যন্ত। আগামী ৯ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ৯ টা পর্যন্ত প্রিজাইডিং অফিসার কর্তৃক জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর সন্ধ্যায় ৬ টা থেকে ৯ টা পর্যন্ত। আর নির্বাচনের ভোট গ্রহন করা হবে ১৮ ডিসেম্বর। ওই দিন বিকাল ৩ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হবে। ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করা হবে। ঘোষিত নির্বাচনী তফশীল থেকে এ সব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রসঙ্গত, সৈয়দপুর প্রেসক্লাব ১৯৭৪ সালে স্থাপিত হয়েছে। বর্তমানে এ ক্লাবের মোট সদস্য সংখ্যা ২৫ জন। আর ৭টি সম্পাদকীয় পদসহ সৈয়দপুর প্রেস ক্লাবের কার্যকরী কমিটি ১১ সদস্য বিশিষ্ট। কার্যকরী কমিটির মেয়াদত্তীর্ণ শেষে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সৈয়দপুর প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ