• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সৈয়দপুরের স্বাস্থ্যকর্মীরা

সিসি নিউজ ।। নিয়োগ বিধি সংশোধনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে নীলিফামারীর সৈয়দপুর উপজেলায় কর্মরত স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এ কর্মসূচি শুরু হয়।
বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট ও হেলথ ইন্সপেক্টর এসোসিয়েশন উপজেলা শাখা এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির আয়োজন করে। দাবী বাস্তবায়ন কর্মসূচীতে বক্তব্য বলেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সভাপতি ও সৈয়দপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাসুদুল হক, সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও জেলা নীলফামারী জেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: আফজাল হোসেন। এসময় উপজেলায় কর্মরত ১৩ জন স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন চাকরি বিধি সংশোধন করে গ্রেড উন্নয়ন করে পদোন্নতির পথ সুগম করতে হবে। স্বাস্থ্য পরিদর্শকদের ১১তম গ্রেড, সহকারি স্বাস্থ্য পরিদর্শকদের ১২তম গ্রেড এবং স্বাস্থ্য সহকারিদের ১৩তম গ্রেড প্রদানের করতে হবে । দাবী আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি চলবে বলে জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ