• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে স্বামী-স্ত্রীসহ তিন ইজিবাইক ছিনতাইকারী আটক

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ইজিবাইক ছিনতাইয়ের সময় স্বামী-স্ত্রীসহ তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া এলাকার অচিনের ডাঙ্গা নামক স্থানে।

আটক ব্যাক্তিরা হলেন, পাশ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের সাড়োভাসা গ্রামের মহির উদ্দিনের পুত্র মফিজার রহমান (২৭) এবং একই উপজেলার বাহাগিলী ইউনিয়নের বগলাগাড়ী গুচ্ছগ্রামের আলম হোসেনের পুত্র লাজু হোসেন (২৬) ও লাজুর স্ত্রী রিনা আকতার (২২)।

জেলা সদরের কালিতলার আব্দুল হোসেনের পুত্র ইজিবাইক চালক খোরশেদ আলী বলেন, রাত ৮টার দিকে ছিনতাইকারী চক্রটি রিনা আকতারকে সিজারের রোগী সেজে নীলফামারী শহরের চৌরাঙ্গী মোড় থেকে অচিনের ডাঙ্গা পর্যন্ত ৩ শত টাকায় ভাড়া নেয় ইজিবাইকটি।

রাত ৯টার দিকে অচিনের ডাঙ্গায় পৌছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তার মুখ চেপে ধরে সড়কের পাশে নিয়ে বেঁধে ফেলার চেষ্টাকালে আত্মচিৎকার দেয়। এ সময় আশেপাশের লোকজন ছুটে এসে মহিলাসহ তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বাকী তিনজন ছিনতাইকারী পালিয়ে যায়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। বাকী ছিনতাইকারীদের আটক করার চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ