• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অনলাইনে ৬ হাজার লেকচার

সিসি ডেস্ক ।। শিক্ষার্থীরা যাতে ঘরে বসে সহজে পড়াশোনায় মনোযোগী হতে পারেন, সে লক্ষ্যে নিজস্ব ওয়েবসাইটে ৩১টি বিভাগের ছয় হাজার লেকচার আপলোড করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পর্যায়ক্রমে আরও সাড়ে ১১ হাজার লেকচার আপলোড করা হবে।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এই কার্যক্রমের আওতায় অনলাইনে এক হাজার ৪৫৮ জন শিক্ষকের এক হাজার ৪৫৮টি কোর্সে মোট সাড়ে ১৭ হাজার ভিডিও ক্লাস অপলোড করা হবে। একজন শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চল থেকে খুব সহজে ক্লাস লেকচারের এই ভিডিও www.youtube.com/nuedutube-  এ লগইন করে দেখতে পাবেন।

গত ২৭ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনা মহামারির শুরু থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর জন্য কলেজগুলোকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছে। তবে প্রাতিষ্ঠানিক ও সুসংগঠিতভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ