• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

সিসি নিউজ ।। পারিবারিক কলহের জেরে বড় ভাই খন্দকার জাকির হোসেন আবিরের (৩২) ছুরিকাঘাতে ঘটনাস্থলে মারা যায় আপন ছোট ভাই খন্দকার ইমরান হোসেন আসিফ (২৮)। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের বাঁশবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত খন্দকার ইমরান হোসেন আসিফ চার্টার্ড একাউন্টেন্ট (সিএ) এর শেষ বর্ষের ছাত্র।
প্রতিবেশীরা জানায়, খুনী বড় ভাই খন্দকার জাকির হোসেন আবির একজন মাদকাসক্ত রেলওয়ে কর্মচারী। সে প্রায় দিনই মাদক সেবন করে বাসায় ফিরে বাবা-মায়ের সাথে খারাপ আচরণ করতো। বড় ভাইয়ের এমন আচরণের প্রতিবাদ করতে গিয়ে বুকে ধারালো ছুরির আঘাতে খুন হয় ছোট ভাই আসিফ। নিহত আসিফ আজ সকালে ঢাকা থেকে নিজ বাসায় ফিরে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ডটি ঘটে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। অপরদিকে খুনী আসিফকে গ্রেফতার করতে জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ