• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে প্রতি জেলা-উপজেলায়

সিসি ডেস্ক ।। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শুধু ঢাকায় নয়, প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে হবে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার সকালে আশুলিয়ায় ঢাকা ইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে মিছিল শেষে এক সমাবেশে তিনি এ কথা জানান।

এদিন সকাল ৯টা থেকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে আওয়ামী লীগের আশুলিয়া থানার আহ্বায়ক ফারুক হাসান তুহিন ও যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে প্রায় ১০ হাজার নেতাকর্মী এ মিছিলে অংশগ্রহণ করেন।

এ সময় সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন খান, পাথালিয়া ইউপির চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আশুলিয়া ইউপির চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন মাদবর, শিমুলিয়া ইউপির চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. এনামুল হক মুন্সি, যুবলীগের আশুলিয়া থানার আহ্বায়ক মো. কবির হোসেন সরকারসহ সাভার ও আশুলিয়ার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ