নীলফামারী প্রতিনিধি। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’ নীলফামারী সিডিপির উদ্যোগে।
শনিবার বিকেলে(৫ডিসেম্বর) সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বালাপাড়ায় অবস্থিত সংস্থাটির সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সিডিপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার জাহিদুল ইসলাম। সংস্থার প্রোগ্রাম ইন্টার্ন আরমান ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান, কাজী আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী দৌলত হোসেন ও গুড নেইবারস নীলফামারী সিডিপির সিনিয়র এডমিন অফিসার আব্রাহম বালা।
স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত কর্মসুচীতে স্বেচ্ছাসেবক, প্রি-স্বেচ্ছাসেবক, এসএস সার্পোটার, শিক্ষকসহ বিভিন্নজন অংশগ্রহণ করেন।
গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার জাহিদুল ইসলাম জানান, অনুষ্ঠানে তিনজন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকসহ ১৩জনকে পুরস্কৃত করা হয়।