• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নূরের সুস্থ্যতা কামনায় নীলফামারীতে আ’লীগের মিলাদ মাহফিল

নীলফামারী প্রতিনিধি। করোনা ভাইরাসে সংক্রমিত নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এর রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিকেলে নীলফামারী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মসুচীতে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য দেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, ডোমার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালী।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন নীলফামারী বড় মসজিদের ইমাম মাওলানা খন্দকার মোঃ আশরাফুল হক নুরী।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় করোনা পজিটিভ আসে তার। এদিন দুপুরে নমুনা দিয়েছিলেন তিনি।
আমাদের অবিভাবক ও এই অঞ্চলের উন্নয়নের কান্ডারী নুর ভাই’র সুস্থ্যতা কামনায় শুক্রবার জুম্মার নামাজের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় নীলফামারী পৌরসভার উদ্যোগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ