• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘শেখ হাসিনা সফলতার সঙ্গে করোনা নিয়ন্ত্রণ করেছেন’

সিসি ডেস্ক ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সফলতার সাথে করোনা নিয়ন্ত্রণ করেছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার সন্ধ্যায় জেলার সাটুরিয়া উপজেলার সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের ছয় তলাবিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশের মৃত্যুর সংখ্যা পৃথিবীর সবচেয়ে কম। শীত আসার পর থেকেই বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তাই শীতে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে। বাংলাদেশের মানুষ কাজ করতে পারছে। ইউরোপে আবার লকডাউন দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ন্ত্রণ করতে পারায় বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী প্রশংসিত হয়েছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- দড়গ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীন, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, উপজেলা আ’লীগ সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারসহ জেলা উপজেলার নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ