• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যে দেশ যত উন্নত সে দেশের রেল ব্যবস্থা তত উন্নত- রেলমন্ত্রী

সিসি নিউজ ।। দেশে ভারসাম্যহীন যোগাযোগ ব্যবস্থা চলছে উল্লেখ করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, “পৃথিবীতে যে দেশ যত উন্নত সে দেশের রেল ব্যবস্থা তত উন্নত। কিন্তু আমরা সম্পুর্ণ সড়ক ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়েছি। রেলের উন্নয়নকে অবজ্ঞা করা মানে দেশের সামগ্রীক উন্নয়নের জন্য আতœঘাতী”।
আজ বৃহস্পতিবার বিকেলে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে ভারতের সাথে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে বাংলাদেশের হিলাহাটি হতে ভারতের হলদীবাড়ি রুটে রেল যোগাযোগ পূনঃচালুকরণের নিমিত্ত্বে¡ বাংলাদেশ ও ভারতের মাননীয় প্রধানমন্ত্রীদ্বয় কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে “শুভ উদ্বোধন” এর প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন,“বিগত সরকারগুলোর ভ্রান্তনীতির কারণে সড়ক পথকে গুরুত্ব দেয়া হলেও রেল সেক্টর সংকুচিত হয়ে পড়েছে।
এসময় মন্ত্রী আরও বলেন,“আগামী বিজয় দিবসকে সামনে রেখে ১৭ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত চিলাহাটি-হলদিবাড়ি রুটে পণ্যবাহী ট্রেনের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থার উদ্বোধন করবেন। পাশাপাশি ২০২১ সালের ২৬ মার্চ ঢাকা থেকে শিলিগুড়ি পর্য়ন্ত যাত্রীবাহী রেল চলাচলের জন্য যাবতীয় প্রস্তুতি নেয়া হচ্ছে”।
নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এসময় নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, সংরক্ষিত নারী সংসদ সদস্য রাবেয়া আলীম, বাংলাদেশ রেলওয়ের যুগ্ম-সচিব আতিকুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক সরকার শাহাদাৎ আলী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান ও চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক আব্দুর রহীমসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ