• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জানুয়ারি থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা যাবে অনলাইনে

সিসি ডেস্ক ।। আগামী জানুয়ারি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জেনারেল প্রভিডেন্ড ফান্ড (জিপিএফ) যাবে অনলাইনের মাধ্যমে। ইএফটির মাধ্যমে শিক্ষকদের স্ব স্ব ব্যাংক হিসাবে বেতন-ভাতা দেওয়ার সময় তা কেটে রাখা হবে।

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে নন-গেজেটেড কর্মকর্তা-কর্মচারীদের জিপিএফ ফান্ড কেটে রাখার নির্দেশ দিয়ে সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার, ডিভিশনাল কন্ট্রোল অব অ্যাকাউন্ট, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার এবং উপজেলা হিসাব রক্ষণ কর্তকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। এদিনই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত নির্দেশনাটি পৌঁছেছে।

এই আদেশের ফলে প্রাথমিকের নন-গেজেটেড  শিক্ষকদের জিপিএফ ফান্ড যাবে অনলাইনে বেতন পাওয়ার শুরু থেকেই। আর আগের জিপিএফ ফান্ডের টাকাও অনলাইন কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ