• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বইমেলা স্থগিতের প্রস্তাব বাংলা একাডেমির

সিসি ডেস্ক ।। করোনার কারণে আসন্ন অমর একুশে বইমেলা স্থগিত করার প্রস্তাব করেছে বাংলা একাডেমি। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

শুক্রবার (১১ ডিসেম্বর) তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে করোনা পরিস্থিতিতে বইমেলা না করার জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তাহলে সেটা কার্যকর হবে। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে আমরা এই প্রস্তাবনা পাঠিয়েছি। বইমেলা নিয়ে বিস্তারিত আমরা আগামী রবিবার কিংবা সোমবার (১৩ বা ১৪ ডিসেম্বর) জানাতে পারবো বলে আশা করি।’

প্রসঙ্গত, বাংলা একাডেমির তথ্যমতে অমর একুশে গ্রন্থমেলা-২০২০-এ ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। নতুন বই প্রকাশিত হয়েছিল চার হাজার ৯১৯টি। বাংলা একাডেমি প্রকাশ করেছিল ৪১টি নতুন বই। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি অংশে সব মিলিয়ে ৫৬০টি প্রতিষ্ঠানকে ৮৭৩টি ইউনিট বা স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ