• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আখতার হোসেন বাদলের জানাযা নামাজ সকাল ১১টায়

সিসি নিউজ: বাংলাদেশ আওয়ামীলীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি, সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আখতার হোসেন বাদল (৬৫) আর নেই।

তিনি আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কামারপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জিকো আহমেদ মৃত্যুর খবরটি সিসি নিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগীয় ও জেলা কমিটির সভাপতি আখতার হোসেন বাদলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, আসাদুজ্জামান নূর এমপি, আদেলুর রহমান আদেল এমপি, নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদসহ জেলা, সংরক্ষিত সংসদ সদস্য রাবেয়া আলিম, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষ।

পারিবারিক একটি সূত্র জানিয়েছে, আখতার হোসেন বাদলের প্রথম জানাযা রবিবার সকাল ১১ টায় রেলওয়ে ময়দানে, দ্বিতীয় জানাযা দুপুর ১২ টায় সৈয়দপুর বাস টার্মিনালে এবং তৃতীয় দফা জানাযা বাদ জোহর নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের বেড়াকুঠি গ্রামে অনুষ্ঠিত হবে। শেষে মরহুমের হাতে প্রতিষ্ঠিত মসজিদের পাশে সমাহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ