• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বাদলের পরিবারকে সমবেদনাা জানাতে নৌপরিবহনমন্ত্রী

সিসি নিউজ ।। সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সদ্য প্রয়াত জননেতা আখতার হোসেন বাদলের পরিবারকে সমবেদনাা জানাতে বাসায় এসেছেন  নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি আজ মঙ্গলবার বিকালে দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে পৌছার আগে শহরের নতুন বাবুপাড়াস্থ আখতার হোসেন বাদলের বাড়িতে যান।
এসময় তার সাথে ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক, নীলফামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিদ মাহমুদ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু,  কামারপুকুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিকো আহমেদ প্রমুখ।
মন্ত্রী বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগীয় সভাপতি ও নীলফামারী জেলা সভাপতি প্রয়াত নেতা আখতার বাদলের স্ত্রী ও সন্তানদের সাথে দেখা করে খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এসময় তিনি বাদলের বর্ণাাঢ্য রাজনৈতিক জীবনের কৃতিত্বের স্মরণ করে তার অবদানের প্রতি কৃৃৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন পরে তিনি আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
উল্লেখ্য গত ১২ ডিসেম্বর শনিবার দুপুর ১ টার দিকে রংপুর সেনানিবাসের সম্মিলিত প্রতিরক্ষা  হাসপাতালের (সিএমএইচ) করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরের দিন সৈয়দপুর রেলওয়ে মাঠে, সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে ও শেষে গ্রামের বাড়ি নীলফামারীর সদরের বড়ুয়াহাটে তৃতীয় জানাজার পর নিজ হাতে গড়া মসজিদের পাশে তাঁকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ