• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে যমুনা লাইফ ইনসিওরেন্সের সার্ভিসিং সেলের উদ্বোধন

সিসি নিউজ ।। সৈয়দপুরে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের সার্ভিসিং সেলের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের এসআর প্লাজায় (৩য় তলা) ওই বীমা কোম্পানীর উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশে সার্ভিসিং সেলের উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ভিপি মোস্তফা ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সৈয়দপুর সার্ভিসিং সেলের এএমডি এ্যান্ড ইনচার্জ তারিকুল ইসলামের সভাপতিত্বে কর্মী ও সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিসি নিউজের সম্পাদক জসিম উদ্দিন। এতে প্রধান আলোচক হিসেবে যমুনা লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার এবং বিশেষ আলোচক হিসেবে উপ-ব্যবস্থাপনা পরিচালক কে এম নাছির উদ্দিন ও সিনিয়র এএমডি এ্যান্ড ইনচার্জ এম এম হোসাইন আহমদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৪ সালের মার্চে সর্বশেষ অনুমোদিত একটি লাইফ ইনসিওরেন্স কোম্পানী। দেশের খ্যাতনামা রাজনীতিবিদ, শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড সকল বিবেচনায় নির্ভরযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ