• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরকারি আদেশ ফেসবুকে শেয়ার করলে ব্যবস্থা!

সিসি ডেস্ক ।। অনুমতি ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জারি করা পত্র ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করতে প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ। ঢাকা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক ইফতেখার হোসেন ভুঁইয়া রবিবার (২০ ডিসেম্বর) নির্দেশনাটি জারি করেন।
নির্দেশনায় বলা হয়, ‘সম্প্রতি দেখা যাচ্ছে ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জারি করা বিভিন্ন পত্র যেমন আদেশ/নোটিশ/পরিপত্র কতিপয় কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুক না সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন। এতে অনেক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক হয়রানি বা হেয় প্রতিপন্ন হচ্ছেন। প্রাথমিক শিক্ষার প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে। বিষয়টি দুঃখজনক, অনভিপ্রেত ও শৃঙ্খলা পরিপন্থী।’
এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় বিভিন্ন জেলার আওতাধীন উপজেলা/থানার কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জারিকৃত বিভিন্ন আদেশ, নোটিশ বা পরিপত্র কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফেসবুকে প্রকাশ না করার জন্য অনুরোধ করা হলো। যদি কোনও কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক উক্ত কার্যক্রমে জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জনা অনুরোধ করা হলো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ