ডোমার (নীলফামারী) ।। নীলফামারীর ডোমার উপজেলায় ছয় শত গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কল্যাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আখতার সুমি। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার চিলাহাটি বাজার এলাকার নিজ বাড়িতে ভোগডাবুড়ি ইউনিয়নের তিন শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরন করা হয়। এরপর দুপুর ১২ টার দিকে কেতকীবাড়ি বোট বাজার ফেডারেশন মাঠে এক শত, তারপর জোড়াবাড়িবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এক শত ও বিকাল সাড়ে তিন টার দিকে মটকপুর তালতলী এলাকায় এক শত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করেন।
বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কল্যাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি বলেন, আগামী ২৫ ডিসেম্বর ডোমার ও ডিমলা উপজেলায় আরো নয় শত শীতার্তদের মাঝে কম্বল বিতরন করবেন।