ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। পুলিশই জনতার, জনতাই পুলিশ এই প্রতিপাদ্য নিয়ে ডিমলা থানা চত্ত্বরে পুলিশি সেবা জনগনের দোড়গোড়ায় পৌছে দেবার লক্ষে ২১ ডিসেম্বর সোমবার বিকালে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ডিমলা থানার আয়োজনে অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম (সিরাজ) এর সভাপতিত্বে ওসি (তদন্ত) মোঃ সোহেল রানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিপিএম,পিপিএম, পুলিশ সুপার নীলফামারী মোঃ মোখলেছুর রহমান। এতে উপস্থিত ছিলেন- নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার, ডোমার-ডিমলা সার্কেল জয়ব্রত পাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার (মিন্টুু), ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দিকা, ছাত্রলীগের আহবায়ক মোঃ আবু সায়েম সরকার, ইউ.পি চেয়ারম্যান, সকল পুলিশ সদস্য, স্থানীয় সংবাদকর্মী ও সুধিজন। ওপেন হাউজ ডে-তে মাদক, চোরাকারবারি ও জুয়া নিমূল করণের লক্ষে পুলিশ সুপার সকলের সহযোগিতা কামনা করে। অনুষ্ঠান শেষে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন।