• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হাবিপ্রবিতে অনার্স শেষবর্ষ ও মাস্টার্সের পরীক্ষা শুরু ৭ জানুয়ারি

সিসি ডেস্ক ।। সকল জল্পনা-কল্পনা ঘটিয়ে অবশেষে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২০২১ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ থেকে স্ব স্ব অনুষদ স্নাতক শেষবর্ষ ও মাস্টার্সে অধ্যয়নরত সকল সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একাডেমিক কাউন্সিল।

সোমবার (২১ ডিসেম্বর) হাবিপ্রবির ৫৬ তম একাডেমিক কাউন্সিলে উক্ত সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ফজলুল হক ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ।

এ বিষয়ে অত্র বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ফজলুল হক বলেন, “স্নাতক শেষবর্ষ ও মাস্টার্সের ফাইনাল পরীক্ষার কার্যক্রম আগামী ২০২১ সালের জানুয়ারি মাসের ৭-১১ তারিখের মধ্যে শুরু হবে।এর আগে এনরোলমেন্ট বা পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শেষ করা হবে।”

অকার্যকর ফি মওকূফের ব্যাপারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ বলেন, “হাবিপ্রবির উপাচার্য মহোদয় অকার্যকর ফি সমূহ মওকূফের ব্যাপারে একটি কমিটি গঠন করে দিয়েছেন। আশা করা যায় বেশ কিছু ফি শিক্ষার্থীদের দিতে হবে না। উক্ত কমিটিতে কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. ভবেন্দ্র কুমার বিশ্বাসকে প্রধান আহবায়ক করা হয়েছে”।

এছাড়াও ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “হাবিপ্রবি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিবে। এ ব্যাপারে হাবিপ্রবিতেও একটি ভর্তি পরীক্ষার অভ্যন্তরীণ কমিটি গঠিত হবে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ