সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় সাগর রহমান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ২২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈয়দপুর-ঢাকা মহাসড়কের ধলাগাছ মতির মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর উপজেলা শহরের নিয়ামতপুর সরকারপাড়া এলাকার ওবায়দুর রহমানের ছেলে। সে সৈয়দপুরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, সাগর মোটরসাইকেল যোগে উত্তর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সময় তিনি ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, শ্যামলী পরিবহণের বাসটিকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে।