• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাকরি দেয়ার নামে তারা টাকা হাতিয়ে নিতো

সিসি ডেস্ক ।। চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে সাভারের একটি প্রতিষ্ঠান থেকে দুই নারীসহ ৭ প্রতারককে গ্রেপ্তার ও ১২ ভুক্তভোগীকে উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সেলিম হোসেন, সোহেল রানা, আজিজুল ইসলাম, সোহান, জাহাংগীর হোসেন, ফারহানা আক্তার সীমু, তাসলিমা আক্তার।

র‌্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, ‘তরিকুল ফোরস্টার সিকিউরিটি সার্ভিস লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে চাকরি দেয়ার আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। পরে সাভার থানার তেঁতুলঝোড়া কলেজ মোড় এলাকায় ওই প্রতিষ্ঠানের অফিসে অভিযান চালায় র‌্যাব। এ সময় ১২ জন ভুক্তভোগীকে উদ্বার করা হয় ও চাকরি দেয়ার নামে প্রতারণার দায়ে ভুয়া নিয়োগদাতা চক্রের ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় ‘তরিকুল ফোরস্টার সিকিউরিটি সার্ভিস লিমিটে ‘ অফিস থেকে ২শ কপি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, ৫ টি অব্যাহতির ফরম, ৩০টি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির ব্যানার, ৩ টি যোগদানপত্র ও ১টি রেজিস্টার খাতা জব্দ করা হয়। এছাড়া ৬টি মোবাইল ফোন ও কমপিউটার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছে, তারা বিভিন্ন অফিসে চাকরি দেয়ার নামে টাকা নিতো। এরপর একটি ভুয়া নিয়োগপত্র দিয়ে অফিসের ঠিকানায় পাঠানো হতো। কিন্তু ভুক্তভোগীরা সেসব অফিসে গিয়ে কাজে যোগ দিতে পারে না। পরে তাদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে ভয়-ভীতি দেখিয়ে অফিস থেকে তাড়িয়ে দেয়া হতো।

গ্রেপ্তার প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে সাভার থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব। ঢাকা টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ