• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিশুটি কার?

সিসি নিউজ ।। সৈয়দপুর থানা হেফাজতে থাকা আরিফুল ইসলাম (৮) নামে এ শিশুটির পরিচয় এখনও মিলেনি। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের কয়া মিস্ত্রিপাড়ার জনৈক মোস্তফা কামাল শিশুটিকে থানায় হস্তান্তর করে। তিনি লিখিত সাধারন ডায়েরীতে উল্লেখ করেছেন, গত ২৪ ডিসেম্বর থেকে সৈয়দপুর বাইপাস মহাসড়কের সবজি বাজারে শিশুটি অবস্থান করেছিল। শিশুটির নিরাপত্তার স্বার্থে থানা হেফাজতে তিনি প্রদান করেছেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান সিসি নিউজকে জানান, শিশুটি নিজের নাম জানালেও পিতা-মাতার নাম বা ঠিকানা বলতে পারছে না। এক প্রশ্নের জবাবে তিনি জানান, শিশুটির শীত নিবারনের পোষাক ও খাবারের ব্যবস্থা করেছি। অভিভাবক পাওয়া না গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ