• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আবু হোসেনের ইন্তেকাল

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও সৈয়দপুর প্লাজার স্মৃতি মেডিক্যাল ষ্টোরের স্বত্ত্বাধিকারী আবু হোসেন বাচ্চু আজ শনিবার ভোর পাঁচটায় শহরের কয়ানিজপাড়াস্থ নিজবাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি . . . রাজেউন)। তিনি গত প্রায় ৩ বছর যাবৎ কিডনিজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধ-ুবান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ আছর সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া ঈদগাহ্ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের কয়ানিজপাড়াস্থ কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারমম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, আওয়ামী লীগ নেতা মহসিনুল হক মহসিন, রফিকুল ইসলাম বাবু, বিশিষ্ট চিকিৎসক ডা. শেখ মো. নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু, সাপ্তাহিক আলাপন সম্পাদক ও সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সিসি নিউজের সম্পাদক জসিম উদ্দিন, ওয়ার্কার্স পাটির নেতা মো. রুহুল আলম মাস্টার, সানফ্লাওয়ার স্কুল ও কলেজ অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, ব্যবসায়ী আলহাজ্ব মো. আজমল সরকার, ব্যবসায়ী মিজানুর রহমান লিটন, আওয়ামী যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ, সাংবাদিক জুয়েল আহমেদ প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ