• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রথম ধাপের পৌরসভা নির্বাচন সাকসেসফুল: ইসি সচিব

সিসি ডেস্ক ।। প্রথম ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন সাকসেসফুল হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) প্রথম ধাপের পৌরসভা নির্বাচন শেষে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন প্রথম ধাপে দেশের চব্বিশটি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আলমগীর বলেন, গণমাধ্যম এবং আমাদের মাঠ প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী ভোট ভালো হয়েছে। ভোটার উপস্থিতি অনেক বেশি। সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। একটা সাকসেসফুল নির্বাচন হয়েছে।
কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে ইসি সচিব বলেন, কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি। কোথাও ৬০ কোথাও ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে।
নির্বাচন চলাকালে সীতাকুণ্ড ও পঞ্চগড়ের সহিংস ঘটনা প্রসঙ্গে সচিব বলেন, পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার গাড়ি যাওয়ার জন্য পুলিশ রাস্তা থেকে লোকজন সরতে বলার কারণে হাতাহাতির ঘটনা ঘটে। ভাঙচুর হয়। এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে আমরা ব্যবস্থা নেবো। আর সীতাকুণ্ডে দুষ্কৃতিকারীরা ইভিএম কেড়ে নেওয়ার চেষ্টা করে। তারা সফল হতে পারেনি। টানাটানিতে ইভিএমের মনিটরটি পড়ে ভেঙে যায়। পরে সেটি রিপ্লেস করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে কোনও সমস্যা হয়নি। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ধামরাই পৌরসভা নির্বাচনের সময় গণমাধ্যমকর্মীর ওপর হামলা ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে সচিব বলেন, এ ধরনের কোনও অভিযোগ আমাদের কাছে এখনও আসেনি। আপনাদের কাছ থেকে প্রথমে খবরটি শুনলাম। এ বিষয়ে আমরা খবর নেবো। এ বিষয়ে প্রতিবেদন পেলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ