• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ি পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী

ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নির্বাচনে বর্তমান মেয়র খনি বিরোধী নেতা মো. মুরতুজা সরকার মানিককে পরাজিত করে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মাহামুদ আলম লিটন মেয়র নির্বাচিত হয়েছেন।

অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মন্ত্রী অ্যাড, মোস্তাফিজুর রহমানের ভাই নৌকা প্রতীকের প্রার্থী মো. খাজা মইন উদ্দীন, বিএনপির ধানের শীষের প্রার্থী মো. শাহাদাৎ আলীর শোচনীয় পরাজয় হয়েছে।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুয়ায়ী, বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মাহামুদ আলম লিটন নারকেল গাছ প্রতীকে ৭৭৪৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র মো. মুরতুজা সরকার মানিক জগ প্রতীকে পেয়েছেন ৭০৪০ ভোট। অপরদিকে নৌকা প্রতীক পেয়েছে ৩৪৬০ ভোট ও ধানের শীষ পেয়েছে ৩০৪২ ভোট।

জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামাণিক বিএনপির বিদ্রোহী প্রার্থী ও মো. মাহামুদ আলম লিটন মেয়র নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শতাংশ অনুসারে ৭৬ দশমিক ৪১ শতাংশ ভোট পড়েছে।

ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৩১ জন ভোটারের মধ্যে ২১ হাজার ৩৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৫১টি অপ্রদত্ত ভোট রয়েছে। শতাংশ অনুসারে ৭৬ দশমিক ৪১ শতাংশ ভোট পড়েছে।

উল্লেখ্য যে, ইভিএমে ভোট গ্রহণ হয়েছে ফুলবাড়ি পৌরসভার সবকটি কেন্দ্রে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ