• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে আবেদন করার সময়সীমা বাড়ল

সিসি ডেস্ক ।। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করার সময়সীমা আরো এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়সসীমা ১১ বছরের ঊর্ধ্বে নির্ধারণ করে ২০১৭ সালের ১৫ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তির নীতিমালার কার্যকারিতা স্থগিত করা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। বয়সসীমা নির্ধারণের কারণে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে ব্যর্থ মুন্সিগঞ্জের এক শিক্ষার্থীর পিতা মিজানুর রহমানের করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত। আদালতে রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার অনিক আর হক, অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা ও ব্যারিস্টার মঞ্জুর এলাহী পরাগ।

মঙ্গলবার এই আদেশের ফলে এখন ১১ বছরের কম বয়সের শিক্ষার্থীরাও ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে বলে জানিয়েছেন আইনজীবী।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে আবেদন করার সময়সীমা ছিল ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত। নিজের সন্তানের ভর্তির জন্য এই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে যান মিজানুর রহমান। কিন্তু তার সন্তানের বয়স ১১ বছরের কম হওয়ায় তিনি আবেদন করতে পারেননি। কারণ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বয়স হতে হবে ৬+ বছর। এই হিসেবে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স হতে হবে ১১+ বছর। কিন্তু মিজানুর রহমানের সন্তানের জন্ম ২০১১ সালের ৩০ জুলাই। এই হিসেবে ওই শিক্ষার্থীর বয়স হচ্ছে সাড়ে ৯ বছর। সরকারের ওই সিদ্ধান্তের কারণে অনলাইনের সফটওয়্যারে ওই শিক্ষার্থীর আবেদন গ্রহণ করেনি। ফলে ওই শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। এ অবস্থায় মিজানুর রহমান ২০১৭ সালের জারি করা ভর্তির নীতিমালা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ