• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

‘বাঁধন’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি মুন, সম্পাদক রাজু

সিসি নিউজ ।। স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ইউনিটের ২০২১ সালের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) অনলাইন জুম মিটিং এ ‘বাঁধন’ এর বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ১৭ সদস্যের নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী মাহফুজ জামান মুন এবং রাশেদুল ইসলাম রাজু।

এছাড়াও ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতিঃ চিরঞ্জীত কুমার ঘোষ এবং শ্রাবন্তী বণিক, সহ সাধারণ সম্পাদকঃ তানজিমুল ইসলাম সাফোয়ান, সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদক যথাক্রমে পাপড়ি রানী দে এবং আবু শাহিম শাকিল, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক যথাক্রমে এজাজ ইবনে সিনা, মেহেদি হাসান রাকিব, দীপংকর অধিকারী এবং মোঃ সোহেল রানা।

৫ জন নির্বাহী সদস্য ছাড়াও এবারের কমিটিতে রাখা হয়েছে ৭ জন বিশেষ সদস্য। বর্তমান কমিটিতে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন কৃষি প্রোকৌশল ও কারিগরি অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাফিস শহীদ ফাহিম।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. মেহেদি হাসান খান, অধ্যাপক ড. রাশেদ আল মামুন এবং অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড স্যার। ছাত্র উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ মাসুদুর রহমান শিবলি, মেহেদি হাসান বাপ্পী, খাদেমুল ইসলাম, জোনায়েদ ইসলাম এবং জাহিদ হোসেন ভাই।

বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর ২০২০ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিগত কমিটির সভাপতি রেহেছানুজ্জামান চৌধুরী হৃদয় এবং সঞ্চালনা করেন বিগত কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত দেবনাথ সরণ।

উল্লেখ্য, বিগত কমিটির সময়কালে (২০১৯-২০) মোট ২১৩ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে,যেখানে ৫৩ জন নতুন ব্লাড ডোনার অন্তর্ভুক্ত হয়েছে এবং ৭৭৮ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ