সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।। নওগাঁর সাপাহারে পুর্নভবা নদী হতে নিখোঁজ হওয়া এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার ( ৩০ ডিসেম্বর) বিকালে পরিবারের লোকজন ও গ্রামবাসীর সহায়তায় পুনর্ভবা নদী হতে এ লাশ উদ্ধার করা হয়। নিহত তাহিরুল (২৫) কলমুডাঙ্গার বলদিয়াঘাট গ্রামের মৃত্যু মজিবুরের রহমানের ছেলে।
জানা যায়, তাহিরুল (২৫) গত সোমবার সন্ধ্যার দিকে নিখোঁজ হয়। নিখোঁজের পর হতে তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেয়। এক পর্যায়ে নিখোঁজের ৩ দিন পর আজ বুধবার বিকেলে পরিবারের লোকজন ও গ্রামবাসী মিলে বাড়ীর সামনে দিয়ে প্রবাহিত পুর্নভবা নদীতে খোঁজার জন্য জাল ফেললে সে জালে তার লাশ উঠে আসে।
সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার ও অফিসার ইনচার্জ ওসি তারিকুর রহমান সরকার ঘটনা স্থল পরিদর্শন করেন ও লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করেন। এছাড়া তিনি জানান, এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।