• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ২ জন অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাট সদর উপজেলার ভিটি গ্রামের পাশর্^বর্তী একটি দুর্গম জঙ্গলের মধ্যে অভিযান চালিয়ে অপহৃত দুই যুবককে আহত অবস্থায় উদ্ধারসহ অপহরনকারী চক্রের এক সদস্যকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সদস্যরা। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া যুবকরা হলেন, একই উপজেলার চকদাদরা গ্রামের উপরচক পাড়ার মহসিন আলীর ছেলে ইয়ানুর হোসেন ওরফে সম্পদ(২০) ও পেচুলিয়া গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে তারাজুল ইসলাম(২৮)।

ওই যুবকদের অপহরনের অভিযোগে ঘটনাস্থল থেকে একই উপজেলার ভিটি মন্ডলপাড়া গ্রামের দুলু মিয়ার ছেলে শাহীনুর রহমান (২৪) নামে অপহরনকারী চক্রের এক সদস্যকে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে যান।

র‌্যাব-৫ এর জয়পুরহাট কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, অপহরণকারী চক্রের সদস্যরা অভিনব কৌশলে ওই দুই যুবককে ফুসলিয়ে জয়পুরহাট জেলার সদর উপজেলার ভিটিপাড়া এলাকার ওই গোপন স্থানে অপহরন করে নিয়ে যান। পরে যুবকদের আটকে রেখে তাদের উপর শারীরিক ও মানষিক নির্যাতন চালিয়ে অভিভাবকদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

অপহরনের এমন অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহৃত সম্পদ ও তারাজুলকে আহত আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত শাহীনুরকে জয়পুরহাট সদর থানায় সদর থানায় সেপর্দসহ মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোম্পানী অধিনায়ক এম এম মোহাইমেনুর রশিদ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ