• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরকারি স্কুলে ভর্তির লটারি ১১ জানুয়ারি

সিসি ডেস্ক ।। সারাদেশের সরকারি স্কুলগুলোতে ভর্তিতে বয়সের বাধা কাটল। বয়স কয়েকদিন কম থাকায় যেসব শিক্ষার্থী আবেদন করতে পারেননি তাদের আবারও আবেদনের সুযোগ দেয়া হয়েছে। একই সাথে সরকারি স্কুলের আবেদনের সময় ৭দিন বাড়ানো হয়েছে।

আজ ৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সারাদেশের সরকারি স্কুলগুলোতে অনলাইন আবেদনের সুযোগ পাবেন। আর ১১ জানুয়ারি ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, টেলিটকের ওয়েবসাইটের (https://gsa.teletalk.com.bd/) মাধ্যমে ঢাকা মহানগরীসহ দেশের সব কটি সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। সফটওয়্যার ব্যবহার করে অনলাইনেই লটারির কাজটি হবে, এতে সময় কম লাগবে।

শিক্ষার্থীরা আবেদনের সময় ৫টি স্কুল নির্বাচন করতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ১১০টাকা আবেদন ফি দিতে হবে। টেলিটকের মাধ্যমে এসএমএস করে ফি জমা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ