• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার চেষ্টা, যুবক আটক

সিসি নিউজ ।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের একাংশ ভাঙার অভিযোগে নুর আলম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়।

আটক নুর আলম উপজেলার রঘুনাথপুর মহল্লার (মহিলা কলেজের পেছনে) হাসান আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে নুর আলম হঠাৎ পূর্ব চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালের বেদিতে উঠে ইট দিয়ে ম্যুরালের টাইলসে আঘাত করতে শুরু করে। এ সময় উপস্থিত লোকজন তাকে আটকাতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহয়তায় পুলিশ তাকে আটক করে।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইটের আঘাতে ম্যুরালের পূর্ব অংশের তিনটি টাইলস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ