• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মাস্ক বিতরণ

সিসি নিউজ ।। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জনচেতনতা মূলক সভা ও বিনামূল্য মাস্ক বিতরণ কমৃসূচি উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ জানুয়ারী) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে পথচারীদের মাঝে মাস্ক বিতরণের মধ্যদিয়ে ওই কর্মসূচী উদ্বোধন করা হয়। পরে শহরের বিভিন্ন পয়েন্টে মাস্কবিহিন পথচারীদের মাঝে মুখে মাস্ক পড়িয়ে দেয়া হয়।
রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আহাদ আলীর নেতৃত্বে বিনামূল্যে মাস্ক বিতরণ ও প্রচারণা কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার, ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরমান হোসেন রনি, মেডিকেল টেকনোলোজিস্ট (ইপিআই) আবু তাহেল সিদ্দিকী, স্বাস্থ্য পরিদর্শক মো. বরকত উল্লাহসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলেমুল বাশার বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। প্রয়োজনে বাড়ী থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধানসহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। তিনি আরও বলেন, আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ